শনিবার, মার্চ ২১, ২০২৬
৭ চৈত্র ১৪৩২

আপনি পড়ছেন : বিনোদন

মায়ের বিয়ের শাড়িতে জয়া


ডেস্ক রিপোর্ট ২২ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:৫৬
মায়ের বিয়ের শাড়িতে জয়া
ছবি:সংগৃহীত

বুধবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মায়ের শাড়ি পরিহীত একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। যা নজর কেড়েছে নেটিজেনদের। 

পোস্টের ক্যাপশনে জয়া লিখেছেন, ‘এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বৌভাতের। বাবা কিনেছিলেন কলকাতা থেকে। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনও ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।তিনি আরও লেখেন, ‘এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরী বেলা থেকে আমরা দুই বোন কি কাড়াকাড়ি টাই না করেছি! বিবাদ হোক বা খুনসুটি যাই বলি না কেন, সেটা হতো কে কোনটা নেবে তাই নিয়ে! আমি বলতাম নীল টা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লালটা!’

দুটো শাড়ি তার কাছে অমূল্য সম্পদ উল্লেখ করে জয়া লেখেন, ‘কখনও কখনও কিশোরি খেয়ালে পছন্দ যে ওলট-পালট হতো না তা নয়, পরে বুঝেছি এই দুটো শাড়ি-ই আমাদের কাছে অমূল্য সম্পদের মতো, আর তাতেই এত টান।’