শনিবার, মার্চ ২১, ২০২৬
৭ চৈত্র ১৪৩২

আপনি পড়ছেন : ইসলাম

পবিত্র শবে বরাত কবে, জানা গেল


ডেস্ক রিপোর্ট ১৯ জানুয়ারি ২০২৬, রাত ৮:২০
পবিত্র শবে বরাত কবে, জানা গেল
ছবি:সংগৃহীত

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার  থেকে শাবান মাস শুরু হবে। পবিত্র শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন।

সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

ফলে মঙ্গলবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।